দাসপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী ও কর্মীসভা - The News Lion

দাসপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী ও কর্মীসভা




দি নিউজ লায়ন ; রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে দাসপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনি ও রাজনৈতিক কর্মী সভার আয়োজন করা হয়।


ওই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ম অজিত মাইতি , জেলাপরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ্য  শ্যাম পাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুজিত ব্যানার্জী, গোপাল দে , ঘাটালের বিধায়ক  শংকর দোলুই , দাসপুরের বিধায়ক  মমতা ভূঁঞা , দাসপুর ১নং ব্লকের সভাপতি  সুকুমার পাত্র , দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি  সুনীল ভৌমিক, পশ্চিম মেদিনীপুর জেলা যুব মনিটরিং কমিটির সদস্য তথা ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি  সুদীপ মণ্ডল  সহ আরো অনেকে। 


ওই সভায় তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন  আগামী ৭ ই ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয়েছে।সেই জনসভা কে সফল করে  তোলার জন্য তিনি দাসপুর এক ব্লকের দলীয় নেতা ও কর্মীদের প্রচার করার নির্দেশ দেন। তিনি তার ভাষণে  বিজেপি কে  তীব্র ভাষায় আক্রমণ করে বলেন যে মিথ্যা প্রচার করে মানুষ কে বিজেপি ভুল বোঝাচ্ছে।বাংলার মানুষ  বিধানসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দেবে।


যারা মানুষের মধ্যে বিভেদের বিষ ছড়ায় তাদের কে বাংলার মানুষ কোনদিন বাংলায় ক্ষমতায় নিয়ে আসবেনা।ওরা বাংলাকে গুজরাট বানাতে চায়।কিন্তু বাংলার মানুষ ওদের সেই চেষ্টা সফল হতে দেবে না।তিনি বলেন শান্তি ও উন্নয়নের জন্য তৃণমূল কাজ করে যাবে।তাই তিনি  দলীয় কর্মীদের এক হয়ে কাজ করার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.